শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সাংবাদিক সেজে চাঁদাবাজী প্রতারণা ও লোক ঠকানোর অভিযোগ 

    মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি

    ৩ এপ্রিল, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ন

    সাংবাদিক সেজে চাঁদাবাজী প্রতারণা ও লোক ঠকানোর অভিযোগ 

    সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর আবাসিক এলাকায় লন্ডন প্রবাসী নাছিমা বেগম  ও নাছির আহমদ তালুকদারের  বসতবাড়ির ভূমি জবরদখল করে দেয়াল নির্মাণের ঘটনায় ভূমির রেকর্ডীয় মালিক নাছির আহমেদ তালুকদার ও প্রবাসী নাছিমা বেগম আল হেলাল গংদের নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধা দিলে আল হেলাল গং পুলিশের সামনে তাদের উপর নির্মম হামলা চালিয়ে রক্তাক্ত জখমপ্রাপ্ত করেছে। গত ২৬ ফেব্রুয়ারী সোমবার বিকেলে হাছননগর ময়নার পয়েন্টস্থিত নাছির আহমেদ তালুকদারের কলোনীতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় নাছির আহমেদ তালুকদার চাদাবাজ সাংবাদিক আল হেলাল সহ ৪ জনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সদর জোনে মামলা দায়ের করেছেন। যার পিটিশন মোকদ্দমা নং ৯১/২৪। 

    অনুসন্ধানে জানা যায়, গত ০১/০১/২০০৩ ইং সনে শহরের হাছননগরস্থ পূর্ব সুলতানপুর আবাসিক এলাকার বাসিন্দা মোছাঃ রুহেনা বেগমের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ এর ৯(১)/৩০ ধারায় আমল গ্রহনকারী ১ম শ্রেণী হাকিম আদালত সদর সুনামগঞ্জ জোনে এস,এম মাহমুদুর রসুল (ময়না মিয়ার) ছেলে হলুদ সাংবাদিক  আল-হেলাল সহ চার জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। সদর-বিশ্বম্ভরপুর থানার আদালতের স্মারক নং ১৬৩ তারিখ ২৪/৩/৩ইং। গত ২৭/৮/২০১১ ইং সনে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার দুস্থ ও অসহায়দের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণকালে হলুদ সাংবাদিক আল হেলাল হালুয়ারঘাট বাজারে গিয়ে চাউল বিতরণে বাঁধা দেওয়ার এক পযার্য়ে চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করলে কথা-কাটাকাটির এক পযার্য়ে ভুক্তভোগীরা আল হেলালকে এলোপাতাড়ি মারধর করে গোদামঘরে আটকিয়ে রাখে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও উপজেলা নিবাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। যার মামলা নং ২২/তারিখ ২৭/৮/১১ইং। গত ১১/১২/০৩ ইং সনে ব্যবসায়ি রাসেল ও জাকির হোসেনের কাছে সংবাদ পারপাশে চাঁদা দাবি করলে হামলার শিকার হন আল হেলাল। যার মামলা নং ১৫ তারিখ ১২/১২/০৩। গত ১৫/০১/১৩ইং মঙ্গলবার রাতে আল হেলাল বাহিনী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আনোয়ার হোসেনেকে। এ ঘটনায় আহতের মা রহিমা বেগম বাদী হয়ে আল হেলাল এর বিরুদ্ধে থানা ও আদালতে মামলা  হয়েছে। 

    গত ১৮/২/১১ইং সনে আল হেলাল তার ভাগ্নে লিল মিয়া প্রকাশিত ভুট্টোকে দিয়ে তার শাশুড়ী কুলসুমা বেগমের কাছে যৌতুকের টাকা দাবী করে। টাকা দিতে ব্যর্থ হওয়ায় আল হেলাল ও ভুট্রো মিয়া মিলে সাফিয়া বেগমের হাতের দুটি আংগুল ভেঙ্গে ফেলে। পরে কুলসুমা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় আল হেলাল সহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ৮/৮/০৬ ইং তারিখে আল হেলাল গং শহরের হাছননগরের বাসিন্দা মোছা তহমিনা বেগমের ভূমি জবর দখল করায় তহমিনা বেগম সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিনং ৩৪৮ তারিখ ০৮/০৮/০৬। এস আই কাসেম তদন্তপূর্বক আদালতে প্রসিকিউশন দাখিল করেন। গত ১২/১২/০২ ইং তারিখে পূর্ব সুলতানপুর আবাসিক এলাকার বাসিন্দা হাফিজ মাওলানা আব্দুল রশিদের রেকর্ডীয় বসতবাড়ির ভূমি জবরদখল করায় আল হেলাল এর বিরুদ্ধে সদর মডেল থানায় জিডিএন্ট্রি করা হয়। জিডিনং ৫৭১ তারিখ ১২/১২/০২। গত ১৮/৮/০৫ ইং সনে লম্পট,প্রতারক আল হেলাল এর কু-কর্মের বিরুদ্ধে পূর্ব সুলতানপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্মচারী রজব আলী,মাওলানা আব্দুল রশিদ, জারীকারক ইউসুফ আলী ও মাওলানা হারেস উদ্দিন,মাওলানা আব্দুল খালেক, অফিস সহকারী ইদ্রিস আলী গংরা সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। গত ২৫/৪/০৭ ইং তারিখে বিশ্বম্ভরপুর উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোহাম্মদ চিনাকান্দি বাজারে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য দায়িত্ব পালনকালে হলুদ সাংবাদিক চাঁদাবাজ আল হেলাল ভূমি কর্মকর্তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করিলে আল হেলাল কর্তব্যকাজে বাঁধা প্রদান করে। কথা কাটাকাটির এক পযার্য়ে গালিগালাজ করে গোলাম মোহাম্মদকে স্বজোরে ধাক্কা মেরে মারাত্মক জখম করে। এহেন ঘটনায় আল হেলাল এর বিরুদ্ধে ৩৮৫/১৮৬ ধারায় চাঁদাবাজির মামলা রুজু হয়ে আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। 

    গত ২০/ ০৪/০৮ ইং সনে সুনামগঞ্জ জজশীপের উচ্চমান সহকারী মো ফারুক আহমদ জাল সনদে চাকুরী করছেন আর্থিক সুবিধা না পেয়ে কাল্পনিক সংবাদ প্রকাশ করে হয়রানি করায় আল হেলাল এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ জারী করা হয়। গত ১/৩/১১ইং তারিখে খায়রুল ইসলামের ন্ত্রী  রক্তাক্ত ও জখম প্রাপ্ত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে স্বামী খাইরুল ইসলামের পক্ষ নিয়ে আল হেলাল শেফালী বেগমকে মহিলা ওয়াড থেকে ঠেনে হেঁচড়ে বাহির করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ৮/৩/১১ ইং তারিখে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। গত ১৫/০১/১৩ ইং তারিখে কৃষক জসিম উদ্দিনের  বোরো ফসল নষ্ট করে সরকারী জলমহালে অবৈধ ভাবে  মৎস্য আহরণ করায় বাধা দিলে আল হেলাল গংরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত হাড় ভাঙ্গা জখম করলে কৃষক জসিম উদ্দিন সদর মডেল থানায় আল হেলাল এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১৮/২/১১ ইং তারিখে আল হেলাল এর ভাগ্নে লিল মিয়া আল হেলাল এর হুকুমে তার ন্ত্রী  সাফিয়া বেগমকে মারধর করে হাড় ভাঙ্গা জখম করে। এ ঘটনায় সাফিয়া বেগম বাদী হয়ে আল হেলাল তার সহধর্মিণী জাহানারা বেগম সহ ৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে এস আই আবুল কাসেম তদন্ত করেন। গত ৫/৮/১০ ইং তারিখে সরকারী খাস ভূমিতে অবৈধভাবে দালান ঘর নিমার্ণ করলে আল হেলাল তার সহধর্মিণী জাহানারা বেগমের বিরুদ্ধে সহকারী কমিশনার ভূমি বরাবরে অভিযোগ করা হয়। গত ২/৯/১০ ইং তারিখে দিনমজুর মো আব্দুল হামিদ নিজ বসতবাড়ি হতে ময়নার পয়েন্টে সদাই করতে গেলে আল হেলাল গংরা পূর্ব বিরোধের জেরে প্রাননাশক অস্ত্র দিয়ে তাকে তাড়া করে। পরে আল হেলাল সহ ৫ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে এস আই জালাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। গত ১৭/১/০৩ ইং তারিখে রশিদ ফকিরের রেকর্ডীয় ভূমি জবরদখল করে ডোবা তৈরি করায় আল হেলাল তার সহধর্মিণী জাহানারা বেগম ওরফে পিরানী বেগমের বিরুদ্ধে আমল গ্রহনকারী ১ম শ্রেণীর হাকিম আদালত সদর জোনে মামলা দায়ের করেছেন। মোকদ্দমা নং ১৯৫/৩। গত ১৫/২/১০ ইং তারিখে সালেমা বেগমের উপর হামলার ঘটনায় আল হেলাল সহ ৫ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এস আই রিপন ঘটনাস্থল পরিদর্শন করেন। গত ৭/১২/০২ ইং আল হেলাল এর শ্যালক আব্দুল আলীমকে দিয়ে অফিস সহকারী ইদ্রিস আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করে আথিক সুবিধা নিচ্ছেন আল হেলাল। জি আর মোকদ্দমা নং ৩৮০/৩২। গত ২৩/২/০৩ ইং তারিখে সুলতানপুর, হাছননগর, বিলপাড়, আলীপাড়া আবাসিক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট সহ প্রতারণা,চাঁদাবাজি,ছিনতাই,রাহাজানি ও সন্তাসী কর্মকান্ড ভূমি জবরদখলের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী,ভূমিমন্থী,বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট, আমল গ্রহনকারী ১ম শ্রেণীর হাকিম আদালতে আল হেলাল সহধর্মীনি জাহানারা বেগম সহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ২৮/০৭/২০০৫ ইং তারিখে দিরাই বাজারের বিসিআইসি ও বিএডিসি সার ডিলারের কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবী করে  আল হেলাল। ডিলার আব্দুস সত্তার টাকা না দিলে জোর পূর্বক  তার পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ডিলার আব্দুস সত্তার ৩৮৫/৩০১/৩৭৯/৩২৬/৩৪ ধারায় আমল গ্রহনকারী হাকিম আদালত দিরাই সুনামগঞ্জ কোটে মামলা দায়ের করেন। পিটিশন নং ৮০/৫, জিআর ৮০/০৬। গত ০৮/০৮/১১ ইং তারিখে রিকশা ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পযার্য়ে রিকশা চালক খাইরুল ইসলামের হাতের রগ কর্তন করে আল হেলাল গং। এ ঘটনায় ন্ত্রী শেফালী বেগম বাদী হয়ে আল হেলাল সহ ৯ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে এস আই আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। গত ২৯/৯/২১ ইং তারিখে রিপন মিয়া তার ন্ত্রী পিয়ালী বেগমের মধ্যে সাংসারিক  বিষয় নিয়ে ঝগড়া ঝাটির এক পযার্য়ে পিয়ালী বেগম প্রাণ বাচাতে আল হেলাল এর বসতঘরে আশ্রয় নিলে তার প্রথম ন্ত্রীর মেয়ে বুসরা হাতে কলম নিয়ে পিয়ালী বেগমের মুখের ভেতর গলায়  ডুকিয়ে দিলে প্রচন্ড রক্তকরণ হলে ৫/১০/২১ ইং হতে ৭/১০/২১ইং পর্যন্ত সদর হাসপাতালের মহিলা বিভাগের ৮নং বেডে ভর্তি থাকার পর নাক,কান,গলা বিশেষজ্ঞ ডাঃ আক্তারুজ্জামান আকন্দ অপারেশন করার জন্য সিলেট রেফার করেন। প্রায় এক মাস পিয়ালী বেগম বাকপ্রতিবন্ধীর মত ইশারায় কথা বলত। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ এক মাস ভর্তি থেকে অপারেশন সমপন্ন করে বাড়ি ফিরেন পিয়ালী বেগম। সদর থানার মামলা নং ০৫, তারিখ ৩/১০/২১ইং। ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনি/২০০৩) ১১ এর (খ) ৩০। গত ২০২২ সালে বন্যার শেষের দিকে আল হেলাল এর ছেলে পেশাদার মোটরসাইকেল চোর মাহফুজ সহ চুরি হওয়া মোটর সাইকেল আল হেলাল এর বসতঘর থেকে উদ্ধার করেছে সদর থানার এস,আই রাশেদ কবির। পরে মাহফুজ সহ মোটরসাইকেল  আদালতে চালান দেওয়া হয়েছে। চুরির মামলায় দীর্ঘদিন কারাবাস ভোগ করেছে মাহফুজ। গত ১৯৯৬ সালে দিরাইয়ে ফিল্যান্স সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় জানে আলম সর্দার ও লোদন সর্দারের হামলার শিকার হন আল হেলাল। হাত পা ভেঙ্গে দেওয়ার পর দিরাই ছেড়ে সুনামগঞ্জে পাড়ি জমান। প্রতারণা, খাস ও রেকডীয় ভূমি জবরদখল করায় ১৯৯৭  সালে আল হেলাল এর হাত পা ভাঙ্গা অজ্ঞান অবস্থায় কলেজ গেইট এর পূর্বের রাস্তায় তার বডি পাওয়া যায়। বাদাঘাট বাজারের এক ব্যবসায়ি জানান, ইতিপূর্বে  বাদাঘাট বাজারে সাবেক এক ইউপি চেয়ারম্যানের গণধোলাইয়ের শিকার হন আল হেলাল সৎ ভাই শাহিন। গত ২২/৫/২২ ইং তারিখে সদর উপজেলার বনগাঁও ওরসে গণধোলাইয়ের শিকার হন আল হেলাল। গত ২৩/৫/০৩ইং তারিখে পূর্ব সুলতানপুর এলাকায় ভূমি দখল, অসামাজিক কার্যকলাপ, চাঁদাবাজী,প্রতারণার দায়ে গণধোলাইয়ের শিকার হন আল হেলাল। একদিকে মুক্তিযোদ্ধার সন্তান অন্যদিকে সাংবাদিক পরিচয়ে জেলার বিভিন্ন উপজেলায় চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে। 

    ঘনিষ্ট সূত্রে জানা যায়, ফিল্যান্স সাংবাদিক আল হেলাল, বাংলাদেশ বুলেটিন এর সংবাদদাতা মোশাররফ হোসেন লিটন, হলুদ সাংবাদিক হোসাইন মোহাম্মদ শাহিন সহ আরো দুইজন মিলে রাত সাড়ে তিন টার সময়  আব্দুজ জহুর সেতু,রাধানগর পয়েন্ট ও বিশ্বম্ভপুর উপজেলার চালবন পয়েন্টে প্রতিদিন রাতে পেয়াজ ও চিনির চলমান গাড়ী আটকিয়ে প্রতি গাড়ি হতে ২ থেকে ৩ হাজার টাকা চাঁদা আদায় করছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বোগলা ইউনিয়নের রিংকু বর্ডার হাট থেকে ব্যবসায়িদের কাছ থেকে  ঐ তিনজন সাংবাদিক নেতা সেজে সাপ্তাহিক চাঁদা আদায় এবং অবৈধ পেয়াজের ব্যবসা পরিচালনা করছে এমনটি জানান বাজারের সভাপতি মশিউর রহমান ও ব্যবসায়ি ইকবাল খান। আরো জানা যায়, মঙ্গলকাটা বর্ডার ও লাউড়েরগড় শাহিদাবাদ বর্ডার হাট থেকে প্রতি সপ্তাহে আল হেলাল, মোশাররফ হোসেন লিটন, হোসাইন মোহাম্মদ শাহিন চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। একটি সূত্র জানায়,দিরাই,বিশ্বম্ভরপুর,ছাতকসদর  থানা ও বিজ্ঞ আদালতে ৩০ টির অধিক মামলার রেকর্ড পত্র রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩ এপ্রিল, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ন