শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরায় সুন্দরবনে মধু আহরণ শুরু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ এপ্রিল, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন

    সাতক্ষীরায় সুন্দরবনে মধু আহরণ শুরু

    জেলার শ্যামনগর উপজেলায় আজ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ২০২৪ মৌসুমের মধু আহরণ শুরু হয়েছে। 

    সোমবার দুপুর ৩ টায় বুড়িগোয়ালীনি ফরেস্ট সরকারি স্কুলে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম  আতাউল হক দোলন।
    খুলনা বিভাগীয় বন কর্মকর্তা  ড. আবু নাসের মোহসীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী, শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ফরেস্ট অফিসার জামিউল হক, বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

    এ অনুষ্ঠানে মৌয়াল ও মধু ব্যবসায়ীরা উপস্থিতি ছিলেন। 
    অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জে  ৯৫০ কুইন্টাল মধু ও ২৮৬ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথমদিন সোমবার ৬৪ জন মৌয়াল পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ এপ্রিল, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন