শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১ এপ্রিল, ২০২৪ ০৯:২৫ পূর্বাহ্ন

    দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ 

    মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এসব হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা সহ সকল  সুযোগ-সুবিধা রয়েছে। তথাপি প্রচলিত আইন অমান্য করে হাসপাতালে পাশেই ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে অসংখ্য  বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার। এসব  ঘিরে কাজ করছে শক্তিশালী দালাল চক্র। এরা কমিশনের বিনিময়ে কৌশলে রোগীদের ফুসলিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে অগণিত রোগী সাধারন। 
    তিনি বলেন, এটা শুধু মানিকগঞ্জের চিত্র নয়। দেশের সর্বত্র একই পরিস্থিতি বিরাজ করছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তিনি পুলিশকে নির্দেশ প্রদান করেন। 

    রোববার (৩১ মার্চ) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী  কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। 

    এ সময় সিভিল সার্জন ডা: মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: বাহাউদ্দিন, মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিল হোসেন, জাতীয় শ্রমিক লীগ সভাপতি বাবুল সরকারসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি ওয়ার্ডসমূহ পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ এপ্রিল, ২০২৪ ০৯:২৫ পূর্বাহ্ন