শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবালয়ে বসুন্ধরা গ্রুপের ইফতার বিতরণ 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৩০ মার্চ, ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন

    শিবালয়ে বসুন্ধরা গ্রুপের ইফতার বিতরণ 

    শিবালয় উপজেলার মহাদেবপুর উত্তরপাড়া বায়তুল মা'মুর জামে মসজিদসহ কয়েকটি মসজিদে মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বাদ আসর বসুন্ধরা গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এর পক্ষ থেকে  এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

    বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার বিতরণী ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিবালয় উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এ কে এম মিরাজ হোসন লালন ফকির।

    মসজিদ প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. টুটুল মিয়া, সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন, কোষাধক্ষ মোঃ মজিবুর রহমান, সদস্য মো.জাহিদ হোসন, মো. সাজাহান বাবলু, মো.লিটন মিয়া, মো.জামাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

    প্রধান অতিথি লালন ফকির বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর তথা বসুন্ধরা গ্রুপ সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে। দেশের শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠীর কর্ণধার সায়েম সোবহান আনভীর এর এমন মহৎ উদ্যোগ অসহায় মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আনভীরের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় মহান রাব্বুল আলামিনের নিকট বিশেষ দোয়া প্রার্থনা করেন। 

     সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় শতাধিক ধর্মপ্রাণ মুসল্লির মাঝে মানসম্মত ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    এছাড়া শিবালয় উপজেলার বড় বোয়ালি এলাকায় দুটি জামে মসজিদের ৫ শতাধিক মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ মার্চ, ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন