শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগের ১০দিনেও হয়নি কোন আইনি ব্যবস্থা

    ভুক্তভোগীর পরিবার চরম আতঙ্কে

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৮ মার্চ, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগের ১০দিনেও হয়নি কোন আইনি ব্যবস্থা

    শিবগঞ্জের চককীর্তি হাইস্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের ল্যাব এ্যাসিস্টান্ট এর বিরুদ্ধে চককীর্ত্তি ইউনিয়নের চকনাধরা গ্রামের সংখ্যা লঘিষ্ঠ  হিন্দু দলিত  সম্প্রদায়ের  অসহায় এক পরিবারের কিশোরী ও একই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্রী শ্লীলতা হানির ঘটনাকে কেন্দ্র করে চলছে কাদা ছোঁড়াছুড়ি। প্রভাবশালীদের পরোক্ষ হুমকীর মুখে ভুক্তভোগীর অসহায় হিন্দু দলিত  পরিবার বর্তমানে চরম আতঙ্কের মধ্যে বাস করছে বলে পরিবারের পক্ষ থেকে জানান। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও থানার অফিসার ইনচার্জ বরাবর আবেদন ও অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। 

    সরেজমিনে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা গেছে, আমরা কোথাও কোন বিচার পা্িচ্ছ না। বরং নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছি। ভুক্তভোগীর মা ও পরিবারে সদস্যরা  জানান,উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করার পর থানা থেকে এস আই  খোকন  চন্দ্র ভৌমিক তদন্তে  এসে  আমাদের স্থানীয়ভাবে মিমাংসা করার পরামর্শ দেন। তারা  আরো জানান  আমরা থানায় গিয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করার পরামর্শ দেন এস আই খোকন চন্দ্র ভৌমিক। তার  পরামর্শ মোতাবেক গত  ২৩মার্চ ২০২৪ খ্রী: তারিখে একটি অভিযোগ দায়ের করি। কিন্তু এখন পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করা তো হয়নি বরং  আরো নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে ওসি তদন্ত সুকোমল চন্দ্র দেবনাথ ও তদন্ত কারী কর্মকর্তা এস আই খোকন চন্দ্র ভৌমিক অভিযোগ সম্পর্কে কিছু জানেন  না  বলে জানান। 

    এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো:উজ্জল হোসেন বলেন উপজেলা নারী ও শিশু  নির্যানত কমিটির সভাপতি হিসাবে ওই ঘটনাটি ব্যাপারে  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়  আইনী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। 

    এদিকে অফিসার ইনচার্জ মো:সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি শুনেছি। তবে তারা কোন এজাহার বা অভিযোগ না  দেয়ায় আমাদের কিছু করার কিছু নেই।উল্লেখ্য যে ভুক্তভোগীর  স্বাক্ষারিত গত ১৮মার্চ শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন  ও গত ২৩মার্চ ২০২৪ তারিখে ভুক্তভোগীর বাবার স্বাক্ষরিত  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ সূত্রে জানা গেছে চককীর্তি ইউনিয়নের দ্বিতীয় চককীর্তি  গ্রামের শামীম আলির ছেলে ও চককীর্তি হাইস্কুল এন্ড  কলেজের রসায়ন বিভাগের ল্যাব এ্যাসিস্ট্যান্ট  বায়োজিদ একই প্রতিষ্ঠানের নবশ শ্রেণীর এক হিন্দু ছাত্রীর সাথে  সম্পর্ক গড়ে তোলে এবং কৌশলে কয়েকস্থানে নিয়ে  গিয়ে তার শ্লীলতাহানি ঘটিয়ে গোপনে ভিডিও ধারণ করে রাখে। সাম্প্রতিক কালে ভুক্তভোগী ছাত্রীর  বিয়ের দিন ধার্য হলে  বায়োজিদ গত  ১৬ মার্চ ২০২৪ খ্রী:তারিখে  বর পক্ষের বাড়ি  গিয়ে  এ অশ্লীল   ভিডিও চিত্র  দেখিয়ে বিয়ে ভাঙ্গিয়ে দেয়। শুধু তাই নয় ভুক্তভোগী পরিবারকে এ বলে হুমকী দেয় এব্যাপারে কোন  মামলা ও জানাজানি করলে তোদের খবর আছে। কয়েকটি সূত্রে জানা গেছে অত্র ইউনিয়নের একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ধামাচামা দিতে তৎপর রয়েছে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ মার্চ, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ন