শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ মার্চ, ২০২৪ ০৮:৩৯ অপরাহ্ন

    অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

    বাঙালির গৌরবের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি.। দিবসের কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ সকালে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়াও সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে অগ্রণী ব্যাংক।  

    কর্মসূচিগুলোতে অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক লাবলু, মো. শাহাদাত হোসেন এফসিএ, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মহাব্যবস্থাপকগণ, ঊর্ধ্বতন নির্বাহীগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ জাফর চত্তরে পুস্পস্তবক অর্পণ, ধানমন্ডি শাখায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    দিবসটি উপলক্ষে ব্যাংক ভবন আলোক সজ্জাকরণ, জাতীয় পত্রিকায় রঙিন বিজ্ঞাপন প্রকাশ ও সকল সার্কেল, অঞ্চল এবং শাখা পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।
     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর