শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আরিচায় অগ্নিকাণ্ডে বন্দরের  দোকান-পাট, ঘর-বাড়ি ভস্মিভূত

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৬ মার্চ, ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন

    আরিচায় অগ্নিকাণ্ডে বন্দরের  দোকান-পাট, ঘর-বাড়ি ভস্মিভূত

    আরিচা নদী বন্দর এলাকার কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বততবাড়ি ও ১৫ টি দোকান ঘর ভস্মিভূত হয়েছে। সোমবার (২৫ মার্চ) ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

    প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী সূত্র জানায়, সোমবার ভোরে শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। এতে ১ টি বসত বাড়ি, ১টি অফিস ঘর, ১ টি স' মিল সহ ১৫ টি ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মীভুত  হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা হারিয়ে যাবে বলে অসংখ্য করা হচ্ছে। 

    কাঠ শচীন সূত্রধর বলেন, মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। আমার একমাত্র বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। এখন আমি নিঃস্ব। পরিবার পরিজন নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। 

    কাঠমিস্ত্রি আরশেদ আলী বলেন, আমার স্বল্প পুঁজির ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে পুড়ে যাওয়ায় আয়রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছি। 

    স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, ২ টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ মার্চ, ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন