শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে ২ দিন ব্যাপী মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৫ মার্চ, ২০২৪ ০৯:১২ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে ২ দিন ব্যাপী মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

    মানিকগঞ্জে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক ২ দিনব্যাপী মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল গ্রীনগ্রান্ডস ফান্ড ইউএসএ এবং বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

    রোববার (২৪ মার্চ) বিকেলে স্থানীয় আরব ভবন মিলনায়তনে কর্মশালা সমাপ্ত ঘোষণা করা হয়।  মিডিয়া প্রশিক্ষণ কর্মশালায় মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

    কর্মশালায় বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে সহায়ক ভূমিকা পালন করেন বারসিক পরিচালক ও গবেষক পাভেল পার্থ। অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো.আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান , হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবেদ খান, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বাদশা, সাংবাদিক সাধন সূত্রধর, নাহিদুল ইসলাম হদয়, দিশারী সমন্বয়কারি হাসান সিকদার, ইয়ুথ গ্রীণ ক্লাবের সভাপতি মিজানুর রহমান হৃদয়, শিক্ষক শাহাদাত হোসেন সাইজি, একটিভিস্ট আলফে সানি, নুরুল ইসলাম, মো. আলামিন মিয়া প্রমুখ। 
    বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য, জৈব কৃষি চর্চা বৃদ্ধিসহ স্থায়িত্বশীল কৃষি ব্যবস্থা  নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ মার্চ, ২০২৪ ০৯:১২ পূর্বাহ্ন