শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৭টি গাঁজার গাছসহ আটক ১

    রাজবাড়ী প্রতিনিধি

    ২১ মার্চ, ২০২৪ ০৯:৩০ পূর্বাহ্ন

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৭টি গাঁজার গাছসহ আটক ১

    রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে ১৭টি গাঁজার গাছসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ২০ মার্চ সকালের দিকে বালিয়াকান্দি উপজেলার ভীমনগর এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. ফজলু শেখ। তার বাবার নাম সৈয়দ আলী শেখ। ফজলুর বাড়ি বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের গোড়ারপাড়া এলাকায়।

    জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ফজলুর বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা করার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফজলু নামে একজনকে আটক করা হয়। আটকের পর তার বসত ঘরের সামনে হতে ছোট বড় ১৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় চার মাস আগে তিনি এই গাঁজার গাছ রোপন করেছিলেন। এটিই তার একমাত্র উপার্জনের উৎস। তিনি তুঁলসি গাছ বলে বাড়ির সবার কাছে বলেছিলেন। তার নামে আদালতে তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। তার নামে বালিয়াকান্দি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরও একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ মার্চ, ২০২৪ ০৯:৩০ পূর্বাহ্ন