শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসলামপুরে পুষ্টি মেলা ২০২৪ উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী 

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন

    ইসলামপুরে পুষ্টি মেলা ২০২৪ উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী 

    ইসলামপুরে পুষ্টি মেলা ২০২৪ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

    পুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামপুরে  উপজেলা স্বাস্থ্য প্রশাসন এ মেলার আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠিত এ মেলা বাস্তবায়নের দায়িত্বে রয়েছে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট।  

    এ উপলক্ষ্যে আলোচনা সভায় ধর্মমন্ত্রী বলেন, সুস্থ মায়ের সুস্থ সন্তান।  একজন সুস্থ মা-ই পারে একটি সুস্থ সন্তান জন্ম দিতে। অন্যদিকে, সুস্থ সন্তান না হলে সুস্থ মা গড়ে ওঠে না। এ কারণে মা ও শিশু উভয়েরই যথাযথ পুষ্টি নিশ্চিত করা বিশেষ প্রয়োজন। তিনি আরো বলেন, বিগত দেড় দশকে সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে মা ও শিশু স্বাস্থ্যের প্রভূত উন্নতি সাধিত হয়েছে। মা ও শিশু মৃত্যুর হার কমেছে।মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,  উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চার্লেস, মজিবর রহমান শাহজাহান, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সজল গোমেজ, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট্রের বোরহান উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ মেলায় ৬টি স্টল অংশ নেয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ মার্চ, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন