পিরোজপুরের এক রাতে ১৩টি গরু চুরি

পিরোজপুর প্রতিনিধি‌

১৮ মার্চ, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ন

পিরোজপুরের এক রাতে ১৩টি গরু চুরি

পিরোজপুর সদর উপজেলা ১ নং শিকদার মল্লিক  ইউনিয়নের জুজখোলা ৫ নং ওয়ার্ড থেকে এক রাতে ১৩টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এক রাতে এতগুলো গরু চুরি হওয়ায় স্থানীয়দের মাঝে বেশ আতংক বিরাজ করছে।  গরু চুরির ঘটনায় এলাকায় গরুর মালিক ও খামারিদের মাঝে উদকণ্ঠা বিরাজ করছে।

রবিবার (১৭ ই মার্চ) দিবাগত গভীর রাত আনুমানিক ৩ ঘটিকা য় একদল চোর চক্র ট্রাক করে তাদের গোয়াল ঘর থেকে মালিক মোঃ রিয়াজ হাওলাদার ও কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে  ১৩টি গরু চুরি করে নিয়ে যায়। এব্যাপারে গরুর মালিক থানায় সাধারণ ডায়েরি  করেছেন।

গরুর মালিক মোঃ রিয়াজ হাওলাদার এই প্রতিবেদককে জানান  রাত আনুমানিক ৩ টার দিকে গোয়াল ঘরে গরু খুব ডাকা ডাকি করলে আমি আমার কাজের ছেলে মোঃ ইব্রাহীমকে বললাম দেখ গরুতে কেন এত ডাকা ডাকি করছে যখন ও দরজা খুলে দেখতে যাবে এমন সময় তিন জন লোক ডুকে আমাদের অস্ত্র দেখিয়ে হাত পা চোখ বেঁধে ফেলে আমার মনে হয় তারা আনুমানিক ১০/১২ জন ছিল এবং ২টি ট্রাকে করে নিয়ে যায়, গরুর আনুমানিক মূল্য প্রায় ২০/ ২২ লক্ষ টাকা।


এ ব্যাপারে পিরোজপুর  সদর থানা অফিসার  ইনচার্জ মোঃআসিকুজ্জামান জানান,গরু চুরির বিষয় অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয় তদন্ত করছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৮ মার্চ, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ন