শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র-শিক্ষক আটক

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মার্চ, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ন

    অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র-শিক্ষক আটক

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর সহপাঠী রায়হান সিদ্দিকি আম্মান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাঁদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

    এদিকে অবন্তিকার মৃত্যুর ঘটনায় কুমিল্লায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তাঁর মা তাহমিনা বেগম মামলা করেছেন। মামলায় রায়হান সিদ্দিকি আম্মান ও দ্বীন ইসলামকে আসামি করা হয়েছে।

    ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় তাঁর সহপাঠী রায়হান সিদ্দিকি আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম পুলিশের হেফাজতে আছেন। তাঁদের কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

    এর আগে শনিবার দুপুরে শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে ও অভিযুক্তদের গ্রেপ্তারে ১২ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা।

    ফাইরুজ সাদাফ অবন্তিকা ছিলেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। শুক্রবার রাত ১০টার দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে কুমিল্লা শহরে নিজেদের বাড়িতে আত্মহত্যা করেন।

    ফাইরুজের কয়েকজন বন্ধু জানিয়েছেন, তিনি ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা ধরনের নিপীড়নের অভিযোগ করেন। ওই পোস্টে একজন সহকারী প্রক্টরের বিরুদ্ধে ছেলেটির পক্ষ নিয়ে তাঁর সঙ্গে খারাপ আচরণের অভিযোগও করেছেন তিনি। সেখানেই আত্মহত্যার কথা বলেন ফাইরুজ।

    এদিকে অবন্তির আত্মহত্যার ঘটনায় জড়িতদের আটক ও শাস্তি দাবিতে শনিবার বিকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৭ মার্চ, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৭ মার্চ, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৭ মার্চ, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ন