শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ইফতার তালিকায় বাদ পড়ছে ফল, দ্বিগুণ দামের কারণে

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১৬ মার্চ, ২০২৪ ১২:৫০ অপরাহ্ন

    ইফতার তালিকায় বাদ পড়ছে ফল, দ্বিগুণ দামের কারণে

    ইফতারের বিশেষ খাদ্যপণ্যের মধ্যে দেশি-বিদেশি ফল অন্যতম। তাই রমজান মাসজুড়েই এসব ফলের চাহিদাও থাকে প্রচুর। তবে এবারের রমজানে সব ধরনের ফলের দাম আকাশ ছুঁয়েছে। দাম বেড়েছে আপেল, কমলা, আঙ্গুর, মাল্টা, লেবু ও খেজুরের। বাদ যাচ্ছে না দেশী ফল ও।

    ফলের এমন চড়া দামে ক্রেতা সাধারণ মুখ ফিরিয়ে নিচ্ছে। ইফতারের তালিকা থেকেও উঠে যাচ্ছে অনেক ফল। আজ পিরোজপুর শহরের বিলাশ চত্বর এলাকার  ফলের দোকানগুলোতে  ঘুরে দামের এমন অস্বাভাবিক চিত্র দেখা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাসে ইফতারের বিশেষ খাদ্য পণ্যের মধ্যে মাল্টা, আঙ্গুর ও খেজুর অন্যতম। তাই খেজুরের দাম পাইকারি পর্যায়ে প্রতি কার্টুনে বেড়েছে ১ হাজার টাকা। যা খুচরা পর্যায়ে কেজিতে ১০০-১৫০ টাকা বাড়তি। এই পণ্যের দামের সাথে পাল্লা দিয়েছে পিরোজপুরের ব্রান্ড খ্যাত মাল্টার দাম ও যদিও পিরোজপুরের মালটা এখন সিজন না । যা  এখন পাওয়া যায় তা ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি কার্টুন মাল্টা পাইকারি পর্যায়ে বেড়েছে ৫০০ থেকে ৮০০  টাকা। যার দাম খুচরা পর্যায়ে ১৫০ টাকা বাড়তি দেখা গেছে। কেজিতে ৬০ টাকা বাড়তি সব ধরনের আঙ্গুরের দাম। ২৪০ টাকার আঙ্গুর এখন ৩০০ টাকা। ফলে সাধারণ ক্রেতারা ফল কিনতে এসে অনেকেই ফিরে গেছে।

    এরই মধ্যে বাজারে উঠেছে তরমুজ। অপরিপক্ক তরমুজের দামেও গলা কাটছে ভোক্তা সাধারনের। গত বছরের তুলনায় এবার ছোট বড় সব সাইজের তরমুজ ১৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যা অনেকটা ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। আপেলের দাম কেজিতে ১০০ টাকা বেড়েছে। সবরকম টক ও মিষ্টি কমলা লেবু কেজিতে ১০০ টাকা বাড়তি হয়ে ৩০০ টাকায় হাকাচ্ছেন বিক্রেতারা। এছাড়া এক পিচ আনারস ২০ টাকা বাড়তি হয়ে তা এখন ৭০/৮০  টাকা, প্রতিকেজি পেয়ারা ও সব ধরনের বড়ই কেজিতে ২০ টাকা বাড়তি। প্রতি হালিতে কলার দাম প্রকারভেদে এখন ৫/১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

    কথা হয় ফল ব্যবসায়ি মোঃ রাজামিয়ার সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, রমজান মাসে ফলের চাহিদা অনেক। চাহিদার তুলনায় সরবরাহ মিলছে ঠিকই কিন্তু দাম অনেক বেশি। এভাবে ফলের দাম বাড়তে থাকলে খুচরা ফল ব্যাবসায়িরাও বিপদে পড়বে।


    এদিকে ফল কিনতে আসা ক্রেতা মাইনুল ইসলাম বলেন, ইফতারের জন্য এক কেজি আঙ্গুর, আপেল, কমলা ও মাল্টা কিনতে এসেছি। কিন্তু দাম শুনে ধাক্কা খেতে হচ্ছে। এই দামের পিছনে মনে হচ্ছে সিন্ডিকেট আছে। যা ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসনের উচিত রোজার এক মাস ফলের বাজার তদারকি করা। তাহলে দাম কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করি।এ বিষয়ে পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় জানান, রমজানে বাজার স্বাভাবিক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। আর কোন ব্যবসায়ী যদি কৃত্রিম সংকটকে পুঁজি করে ফলের দাম বাড়িয়ে থাকে তাহলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কেউ নির্ধারিত দাম থেকে বেশি মূল্য আদায় করলে  তাৎক্ষণিক প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দেন এই কর্মকর্তা।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৬ মার্চ, ২০২৪ ১২:৫০ অপরাহ্ন