শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে দুই বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৫ মার্চ, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে দুই বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন

    শিবগঞ্জে দুইজন বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পুর্ন হয়েছে। তারা হলেন মনাকষা ইউনিয়নের চৌকা খড়িয়াল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে  বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ঈশা( ৭৬) ও অন্যজন হলেন দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের পাতিরুদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলি (৭৫) । 

    বুধবার বিকাল তিন টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে  ইসমাইল হোসেন ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্নে এলাহির রাজেউন) বৃহস্পতিবার সকাল  ১১টায় খড়িয়ার চৌকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ানের উপস্থিতিতে  ও ওসি(তদন্ত) সুকোমল  চন্দ্র দেবের  নেতৃত্বে পুলিশের একটি  চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।  এ সময় দাফন খরচ বাবদ তার পরিবারের হাতে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিনের পক্ষ থেকে  ১০হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  নয় হাজার টাকা প্রদান করা হয়। অত:পর জানাজা শেষে তাদের বংশীয় গোরস্থানে দাফন করা হয়। 

    তার জনাজায়া অংশ গ্রহন করেন, বিনোদপুর, মনাকষা দূর্লভপুর সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার গণসহ মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি মাহবুবুর রহমান মিজার ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রানা সহ,মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম সহ সহস্রাধিক বিভিন্ন পেশার মানুষ। 

    অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলি(৭৫) বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন অবস্থায়  ইন্নেলিল্লাহে ওয়া ইন্নে এলাইহির রাজেউন) বৃহস্পতিবার দুপুর ১২টায় দাইপুখুরিয়া ইউনিয়নে চাকলা নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ানের উপস্থিতিতে ও ওসি(তদন্ত) সুকোমল চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় তার পরিবারে হাতে  সংসদ সদস্য ডা: সামিল উদ্দিনের পক্ষ থেকে  ১০ হাজার টাকা ও   উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নয় হাজার টাকা দাফন খরচ বাবদ প্রদান করা হয়। অত:পর  জানাজা শেষে তাকে চাকলা সরকারী গোরস্থানে দাফন করা হয়।   

    তার জানাজায় উপস্থিত ছিলেন দাইপুুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীল রেজা, দাইপুখুরিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাগণ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি মাহবুবুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রানা বিভিন্ন পেশার মানুষ।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৫ মার্চ, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ন