শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ জানুয়ারী, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন

    আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ
    আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ

    আজ ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস। ২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ২৪ জানুয়ারি বাংলাদেশসহ জাতিসংঘের সদস্য দেশগুলোতে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হচ্ছে।

    সূত্রমতে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা কর্মসূচির সাফল্যসহ আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় ২০১৫ সালে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য, বিশেষ করে ৪নং লক্ষ্য এবং উল্লেখযোগ্য নানা আন্তর্জাতিক সিদ্ধান্ত ও কার্যক্রমের মূল্যায়নের উদ্দেশ্য সামনে রেখে জাতিসংঘের সাধারণ অধিবেশন এ দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

    বাংলাদেশেও আজ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’ পালিত হবে। জানা গেছে, এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবর্তিত গতিপথ, রূপান্তরিত শিক্ষা’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দিনটি পালন করবে শিক্ষামন্ত্রণালয়ের অন্তর্গত প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ)।

    এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ডেপুটি সেক্রেটারি জেনারেল সোহেল ইমাম খান জানান, সোমবার দুপুর তিনটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনসিইউ কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, দুই মন্ত্রণালয়ের সচিব অংশ নিবেন।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৪ জানুয়ারী, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৪ জানুয়ারী, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৪ জানুয়ারী, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৪ জানুয়ারী, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন