শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিংগাইরে একখন্ড জায়গার জন্য বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১২ মার্চ, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ন

    সিংগাইরে একখন্ড জায়গার জন্য বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

    একখণ্ড জায়গার জন্য ছোট ভাইকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বড় ভাই। রোববার (১০ মার্চ) সিঙ্গাইর উপজেলার জামিরতা ইউনিয়নের মধুরচর গ্রামে এই ঘটনা ঘটে।

    পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছোট ছেলে কহেল মুন্সী (৬০) ও বড় ছেলে ইসলাম মুন্সীর মধ্যে বাড়ির সীমানা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল।

    রোববার দুপুরে বড় ভাইয়ের বাড়ির সামনে বেরা (প্রাচীর) দিতে যান  নিহত কোহেল মুন্সি। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায় বড় ভাই ইসলাম মুন্সির হাতে থাকা লোহার সাবল দিয়ে  সজোরে আঘাত করে এবং উপর্যুপরি  মারপিট করতে থাকে। কোহেলি মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সোমবার (১১মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোহেলি মারা যান। 

    নিহত কোহেল মুন্সির নিকট আত্মীয়রা জানান, সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দীর্ঘদিনের । হামলার এক পর্যায়ে কহেলী মুন্সিকে বাঁচাতে তার স্ত্রী সাফিয়া বেগম (৫৫) ও তার ছেলে শাহিনুর মুন্সী (২৫), এগিয়ে আসে। তাদেরকেও এলোপাথাড়ি মারপিট করে যখম করে কহেল মুন্সির বড় ভাই ইসলাম মুন্সি ও তার স্ত্রী কুলসুম বেগম, মেয়ে রোজিনা আক্তার ও ছেলে হৃদয় মুন্সী । 

    পরে স্থানীয়রা গুরুতর আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কোহেলি মুন্সির স্ত্রী সাফিয়া বেগম আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 

     সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম জানান , ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইসলাম মুন্সির মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে, বাকিদের  গ্রেফতারের চেষ্টা চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ মার্চ, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ন