শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অগ্নিদগ্ধ তানজিনা এশার পিরোজপুরের দাফন সম্পন্ন

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১ মার্চ, ২০২৪ ০৮:২২ অপরাহ্ন

    অগ্নিদগ্ধ তানজিনা এশার পিরোজপুরের দাফন সম্পন্ন

    ঢাকার বেইলি রোডের অগ্নিকান্ডের ঘটনায় ছয় বছরের ছেলেকে বের করে দিয়ে আটকা পড়ে নিহত পিরোজপুরের তানজিনা এশা'র জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১লা মার্চ)  বিকেলে পিরোজপুরের পুরাতন ঈদগাহ মাঠে জানাজা নামায শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়। এর আগে নিহত তানজিনা এশা'র লাশবাহী গাড়ী দুপুর ৩টার দিকে পিরোজপুরের নড়াইলপাড়া বাসা আসলে কান্নায় ভেঙ্গে পড়ে স্বজনরা। এসময় তার ছয় বছরের শিশু পুত্র আরহামের চিৎকারে পরিবেশ অনেকটা ভারী হয়ে ওঠে।

    তানজিনা এশা পিরোজপুর শহরের নড়াইলপাড়া এলাকার নাদিম আহমেদ এর স্ত্রী। তানজিনা এশা পিরোজপুরের অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ওমর ফারুক এর বোনে মেয়ে এবং পিরোজপুর জেলা পরিষদের চেযারম্যান সালমা রহমানের বোনের মেয়ে। তানজিনা এশা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিলেন। 

    পরিবারের স্বজনরা জানান বৃহস্পতিবার রাতে ছেলের কাচ্চি খাওয়ার আবদার রক্ষা করতে ঢাকার বেইলী রোডের কাচ্চি ভাই এর রেষ্টুরেন্টে ছেলে ও স্বজনদের নিয়ে যায় এশা। ছয়বছরের একমাত্র ছেলে আরহাম কে বের করে দিয়ে নিজের বের হওয়ার আগেই বিষ্ফোরণে দগ্ধ হয়ে মারা যায় তানজিনা এশা। 

    একমাত্র ছেলে আরহাম কাচ্চি খাওয়ার আবদার করলে মা সেই আবদার রক্ষা করতে রেস্টুরেন্টে গিয়েছিলো। আগুনের ঘটনা ঘটলে স্বজন ও ছেলেকে বের করে দিলেও নিজে আর বের হতে পারেনি। বিস্ফোরণে মৃত্যু হয়েছে তানজিনা এশার। তানজিনা এশা মৃত্যুতে অনেকটাই শোকে স্তব্ধ পৌর শহরবাসী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১ মার্চ, ২০২৪ ০৮:২২ অপরাহ্ন