শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মধ্যরাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবি শিক্ষার্থীদের ভার্চুয়াল আলোচনা

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৮:২৩ পূর্বাহ্ন

    মধ্যরাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবি শিক্ষার্থীদের ভার্চুয়াল আলোচনা
    শাবি শিক্ষার্থীদের অনশন

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ভার্চুয়াল অংশ নেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ১২৯ নম্বর কক্ষে বসে এ আলোচনায় অংশ নেন তারা। তবে আলোচনার কোন ফলাফল সম্পর্কে এখনও জানা যায়নি।


    শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয় সম্পর্কে আন্দোলনরত শিক্ষার্থী সৌরভ চাকমা রাতে জানান, আন্দোলনকারী ও অনশনরত শিক্ষার্থীদের প্রতি‌নি‌ধি হি‌সেবে আট সদস্যের একটি দলের সঙ্গে শিক্ষামন্ত্রীর ভি‌ডিও কনফারেন্সে বৈঠক হচ্ছে।

    সূত্রমতে, রাত পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। এ সময় উপ‌স্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক শ‌ফিউল আলম চৌধুরী নাদেল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জা‌কির হোসেন। পরে আলোচনায় যোগ দেন মহানগর আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক বিধান কুমার সাহা।

    এর আগে শনিবার সন্ধ্যায় শাবি শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য ফের অনুরোধ জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই তাঁরা (শিক্ষার্থীরা) অনশন প্রত্যাহার করুক, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসুক। এখন যদি অনশনরত অবস্থাতেও বসতে চায় তাও করতে পারে। যেকোনো সমস্যার একমাত্র সমাধান আলোচনা। কাজেই আমরা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চাই। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দ্বার সব সময়ই উন্মুক্ত। পরে শিক্ষামন্ত্রীর ওই আহবানে সাড়া দিয়ে আলোচনায় বসতে সম্মত আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা।


    উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। সর্বশেষ গত বুধবার উপাচার্যের বাসার সামনে আমরণ অনশনে বসেছেন ২৪ শিক্ষার্থী। এর মধ্যে একজনের বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় তিনি অনশন শুরুর পরের দিনই বাড়ি চলে যান। বাকি ২৩ অনশনকারীর মধ্যে এখন ১৫ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকি ৮ শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায়ে শনিবার সন্ধ্যায় গণ অনশনে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৮:২৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৮:২৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৮:২৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৮:২৩ পূর্বাহ্ন