শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঘিওরে ট্রাক চাপায় দুই যুবক নিহত

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন

    ঘিওরে ট্রাক চাপায় দুই যুবক নিহত

    পন্যবাহী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী ২ যুবক   ঘটনাস্থলে নিহত হয়েছে।  মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর থানাধীন ধুলন্ডী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

     প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুলন্ডী নামক স্থানে  বিপরীতগামী ট্রাক (কুষ্টিয়া-ট-১১ -১২১৩) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় দমকল বাহিনী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে যন্ত্রের সাহায্যে ট্রাকের নিজ থেকে মোটরসাইকেলটি আলাদা করে। দুর্ঘটনায় মোটরসাইকেল  আরোহী মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামের শামসুল হকের পুত্র কাঁচামাল ব্যবসায়ী জুয়েল রানা (৩২) এবং অজ্ঞাত অপর এক যুবক ঘটনাস্থলে প্রাণ হারায়। 

    বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন