শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবালয়ে ভুট্টা খেতের আড়ালে পপি চাষ, কৃষক আটক 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন

    শিবালয়ে ভুট্টা খেতের আড়ালে পপি চাষ, কৃষক আটক 

    শিবালয়ে ভুট্টা ক্ষেতের আড়ালে উৎপাদন নিষিদ্ধ অপিয়াম পপি গাছের চাষ করার অপরাধে নুরুল ইসলাম খান নামে এক কৃষককে আটক করেছে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

    রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পায়লা এলাকা থেকে ৪৫ বছর বয়সী ওই কৃষককে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার জনৈক জাবেদ খানের ছেলে। এসময় নুরুল ইসলামের দখলীয় ৫ শতাংশ জমিতে উৎপাদিত  ৯ হাজার ৮'শ ২০টি অপিয়াম পপি গাছ জব্দ করা হয়। 

    প্রত্যক্ষদর্শী পয়লা গ্রামের আল-আমিন বেপারী বলেন, শুনেছি, পপি গাছের রস থেকে হেরোইন, মরফিন, কোকেন ও আফিমের মত ভয়ানক মাদকদ্রব্য তৈরি হয়। আগে কখনো এই গাছ দেখিনি। ডিবির অভিযানে প্রথমবারের মতো দেখলাম। 


    আরেক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার স্বার্থে বলেন, এই ধরনের অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। 

    জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, শনিবার রাতে ডিবি পুলিশের একটি টিম গোপনে নুরুল ইসলামের জমিতে অভিযান চালিয়ে পপি চাষের সন্ধান পায়। পরবর্তীতে রবিবার দুপুর আড়াইটার দিকে নুরুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিবালয় থানায় মামলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন