শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাটুরিয়ায় বিয়ের দিন নির্মম হত্যার শিকার তিন সন্তানের জননী

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:১১ পূর্বাহ্ন

    সাটুরিয়ায় বিয়ের দিন নির্মম হত্যার শিকার তিন সন্তানের জননী

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া কৃষি ইনষ্টিটিউটের পশ্চিমে রাস্তার পাশ থেকে শারমীন আক্তার (৩০) নামে ৩ সন্তানের জননীর গলা কাটার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। (২৪ ফেব্রুয়ারি) শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্যা।

    ঘটনাস্থল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে উপজেলার বরুন্ডী গ্রামের মানু সিকদারের মেয়ে শারমীন আক্তারের পারিবারিক ভাবে বিয়ে হয় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে মনোয়ার হোসেনের সাথে। এর মধ্যে গত ৫ বছর ধরে শারমিন ধামরাই উপজেলার রতন হোসেন নামে আরেক জনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং এক মাস  আগে তারা বিয়ে করে। এ বিয়ের পর পারিবারিক ও সামাজিক ভাবে চাপ প্রয়োগের ফলে দ্বিতীয় স্বামী রতনের সঙ্গে বিচ্ছেদ করে প্রথম স্বামী মনোয়ারের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল শনিবার।

    বিয়ের দিন শনিবার ১২ টার দিকে নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কৃষি ইনষ্টিটিউটের পশ্চিমে পাশে রাস্তায় গলা কাটা অবস্থায় শারমিন আক্তারকে পড়ে থাকতে দেখা যায়। সাটুরিয়া থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।এলাকাবাসী জানান, মৃতের পাশে তার আড়াই বছরের কন্যা জাকিয়াকে ক্রন্দনরত অবস্থায় দেখা গেছে। 

    সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুপুর ১২ টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কে বা কারা হত্যা করে মরদেহ ফেলে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:১১ পূর্বাহ্ন