শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাজারীগুড়ের ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছের চারা রোপন

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ন

    হাজারীগুড়ের ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছের চারা রোপন

    ব্রিটিশ রাণী এলিজাবেথের স্বীকৃত প্রাপ্ত মানিকগঞ্জের হাজারী গুড়ের ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছের চারা রোপন কর্মসূচি পালিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পশ্চিম হাট বড়িয়াল আশ্রয়ণ প্রকল্পে এই কর্মসূচি পালন করা হয়। 

    মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক  শাহিনা পারভীন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আজমত আলী , আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আশ্রয়ন প্রকল্পে খেজুর গাছের চারা রোপণের পাশাপাশি  উপকারভোগীদের মাঝে খেজুর গাছের চারা বিতরণ করা হয়।

    প্রধান অতিথি শাহিনা পারভীন বলেন, খেজুর গাছ বাংলাদেশের বিলুপ্তপ্রায় ঐতিহ্যের অন্যতম। তাছাড়া মানিকগঞ্জের হাজারী গুড়ের ঐতিহ্য দেশ বিদেশে ছড়িয়ে আছে। প্রচলিত আছে এই গুড় খেয়ে বৃটেনের রানী এলিজাবেথ মোহিত হয়েছিলেন। 


    কিন্তু কালের বিবর্তে খেজুর গাছ হারিয়ে যেতে বসেছে। এই হারানোর ঐতিহ্য ধরে রাখতে গোটা জেলায় ৭  লক্ষাধিক খেজুর চারা রোপনসহ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে  মানিকগঞ্জের জেলা প্রশাসন রেহেনা আক্তার। ইতিমধ্যে তিন দিনব্যাপী হাজারী গুড়ের মেলা শেষ হয়েছ। তরই ধারাবাহিকতায় সদর উপজেলা প্রশাসন আজকের এই কর্মসূচি'র আয়োজন করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ন