শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাটুরিয়ায় মুদি দোকানদার খুন

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন

    সাটুরিয়ায় মুদি দোকানদার খুন

    রোমান সরকার নামে এক এক মুদি দোকানদারের মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। 
    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সাটুরিয়া উপজেলার গাজিখালি নদীর পাড়ে চারিয়া এলাকার একটি লেবু বাগান থেকে ওই দোকানদারের নিথর মরদেহ উদ্ধার করা হয়। নিহত  আব্দুর রউফ ওরফে রোমান সরকার সাটুরিয়া উপজেলার গাছবাড়ি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক। 

    পুলিশ ও পারিবারিক সূত্র  জানায়, রুহল্লি গ্রামের মুদি দোকানদার রোমান বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত এগারোটা পর্যন্ত দোকানে ছিল। সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ দেখে পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। না পেয়ে বিষয়টি সাটুরিয়া থানাকে অবহিত করে। 

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্লা জানান, রোমানের (৫০) লাশ গাজীখালী নদীর পাশে একটি লেবু বাগান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

    তিনি জানান, এ ঘটনায় র‍্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩, জেলা গোয়েন্দা শাখা , পিবিআই ও সাটুলিয়া থানা কাজ করছে। 
    র‍্যাব-৪, মানিকগঞ্জ সিপিসি-৩ এর কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
    এ বিষয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান বলেন, এখন পর্যন্ত হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন