শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা 

    রাজবাড়ী প্রতিনিধি

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা 

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উস্কানীমূলক বক্তব্যে দেওয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাজবাড়ীর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন কালুখালী উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীন। 

    কালুখালী উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীন মামলার অভিযোগে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ সংসদীয় আসনের (২১০) নৌকা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী (বর্তমান রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী) জিল্লুল হাকিমের পক্ষে গত ২৭ ডিসেম্বর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উঠান বৈঠকের সময় “ ভোট দিতে না গেলে তালিকাভুক্ত নাম দেখে নেওয়া হবে, ৭ তারিখ ভোট কেন্দ্রে ভোট দিতে না গেলে তাদের তালিকা পুলিং এজেন্ট দিয়ে করা হবে ও যারা কেন্দ্রে যাবেন না তাদের ৮ তারিখ দেখবো” উস্কানীমূলক বক্তব্যে প্রদান করেন রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা। 

    এ বক্তব্যে প্রদান করে তিনি লিখিত ধারায় অপরাধ সংগঠন করেছেন। রাজবাড়ী-২ (২১০) নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি প্রতিবেদন দাখিল করেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশ ও ক্ষমতাপ্রাপ্ত হয়ে এ মামলা দায়ের করেন। কালুখালী উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীন বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১০ জানুয়ারী তারিখের নির্বাচন কমিশনের আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) এ মামলাটি দায়ের করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ন