পিরোজপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালন 

পিরোজপুর প্রতিনিধি‌

৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

পিরোজপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে ২৭শে জানুয়ারি ২০০৯ সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলা ইশারা ভাষার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের পরিপত্র জারি করে। ২০১২ সালের ২৬শে জানুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এক  আন্ত:-মন্ত্রণালয় সভায় ৭ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষার দিবস হিসেবে নির্ধারণ করা হয় এবং একই সালের ৭ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত হয়। 

এরই ধারাবাহিকতায় বুধবার পিরোজপুরে অনুষ্ঠিত হলো বাংলা ইশারা ভাষা দিবস ২০২৪।  বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলা প্রশাসন কার্যালয় শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে এই দিবস পালিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মাধবি রায় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত খান, উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক গৌতম নারায়ন চৌধুরী।  সভাপতিত্ব করেন মোঃ ইকবাল কবির উপ পরিচালক পিরোজপুর  সমাজ সেবা কার্যালয়।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, পিরোজপুর জেলায় বর্তমান ২৩-২৪ অর্থবছরে শ্রাবণ প্রতিবন্ধী সহ বিভিন্ন রকমের ২৭৬৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তি মাসিক ৮৫০ টাকা হারে ভাতা পাচ্ছেন, বছরের সরকারের ব্যয় ২৮ কোটি ১৯ লক্ষ ৭৯ হাজার টাকা । তিন বছরে শ্রাবণ প্রতিবন্ধী সহ প্রায় ৩৩ হাজার প্রতিবন্ধী ব্যক্তি কে পরিচয় পত্র প্রদান করা হয়েছে।
দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন তাহফীলের তফবিলের ১ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার মাধ্যমে  ২৬৫ জন ব্যক্তিকে ক্ষুদ্রঋণ এর সহায়তা দেওয়া হয়েছে। 

পিরোজপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং মঠবাড়িয়া উপজেলার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে প্রতিবন্ধীদের বহুমুখী সেবা ও বিভিন্ন সহায়ক উপকরণ বিনামূল্য প্রদান করা হচ্ছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন