শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে লাইসেন্সবিহীন ৬ ভাটা বন্ধের নির্দেশ, ৩২ লাখ টাকা জরিমানা 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৩১ জানুয়ারী, ২০২৪ ০৮:৪৭ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে লাইসেন্সবিহীন ৬ ভাটা বন্ধের নির্দেশ, ৩২ লাখ টাকা জরিমানা 

    অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অভিযোগে মানিকগঞ্জের ৬ টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ এবং ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ৪টি ভাটার ইট পোড়ানো চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।

     
    মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা এবং মানিকগঞ্জ জেলা কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। 

    পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি তামজীদ আহমেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ডঃ মো: ইউসুফ আলী, সহকারী পরিচালক (সিনিয়র কেমিস্ট) একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মো: আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ শামসুর রহমান উপস্থিত ছিলেন।

    ডঃ মো: ইউসুফ আলী বলেন,   ইট প্রস্তুত ও ভাটা স্থাপন( নিয়ন্ত্রণ) আইন  ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী সদর উপজেলার  আউটপাড়া এলাকার আলী ব্রিক্সস, হিজলাইনের এস এম এস ব্রিক্স, লেবু বাড়ির এমিকা ব্রিক্স, হাসলি এলাকার একতা ব্রিক্সকে ৫ লাখ টাকা এবং পূর্ব হাসলী এলাকার এ এ সি ও আলমনগর ব্রিকসকে ৬ লাখ টাকা সহ মোট ৩২ লাখ টাকা জরিমান করে ভ্রাম্যমান আদালত। এ সময় ঐ সকল ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় ইট পোড়ানো চুল্লীর একাংশ। 

    তিনি বলেন, মানিকগঞ্জের ১৩৪টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে অবৈধ ভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান শুরু করেছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ভাটা বন্ধ করা হবে। অভিযান পরিচালনায় সহায়তা করেন জেলা পুলিশের একটি টিম।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ জানুয়ারী, ২০২৪ ০৮:৪৭ পূর্বাহ্ন