শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় সমলয় চাষে ধান রোপনের উদ্বোধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২১ জানুয়ারী, ২০২২ ০৯:১০ পূর্বাহ্ন

    পাইকগাছায় সমলয় চাষে ধান রোপনের উদ্বোধন
    পাইকগাছায় সমলয় চাষে ধান রোপনের উদ্বোধন

    পাইকগাছায় ২০২১-২২ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপনের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটীতে অনুষ্ঠিত হয়।


    উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, কৃষি প্রকৌশলী অনিমেষ বালা, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রæব জ্যোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরাজ উদ্দীন, বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, তাজোদ্দিন ও কৃষক জিএম আব্দুস সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন।


    প্রসঙ্গত, উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সোনাতনকাটী মৌজায় এলাকার ৫২জন কৃষক চলতি মৌসুমে ৫০ একর জমিতে যান্ত্রিক উপায়ে সমলয় পদ্ধতির এসএল-৮-এইচ হাইব্রীড জাতের বোরো ফসলের আবাদ করছে। গত ১৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার ট্রে’তে বীজতলার বীজ বপন করা হয়। মঙ্গলবার উদ্বোধনীর মধ্য দিয়ে উৎপাদিত চারা মেশিনের সাহায্যে রোপন করা হয়। এই পদ্ধতিতে ২জন শ্রমিক ১ ঘন্টায় ১ বিঘা জমির ধানের চারারোপন করতে পারে। এতে ১ লিটার তেল খরচ হয়। লাইন থেকে লাইনের দূরত্ব ১২ ইঞ্চি, চারা থেকে চারার দূরত্ব ৮ ইঞ্চি। এতে উৎপাদন খরচ অনেক কম এবং ফলন অনেক বেশি হয়। অন্য পদ্ধতিতের চেয়ে এ পদ্ধতিতে হেক্টর প্রতি নূন্যতম ৫শ কেজি ধান বেশি উৎপাদন হবে বলে কৃষি বিভাগের কর্তকর্তারা জানিয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ জানুয়ারী, ২০২২ ০৯:১০ পূর্বাহ্ন