গোবিন্দগঞ্জে ৫০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

গাইবান্ধা প্রতিনিধি

৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ৫০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা চৌকি আদালত চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হাসান, থানার এস আই প্রলয় বর্মাসহ অন্যান্য কর্মৃকর্তারা উপস্থিত ছিলেন। 

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ৩১৯ পিস ফেনসিডিল, ৬০ কেজি গাঁজা, ইয়াবা টেবলেট ৬৫৩ পিস, ব্রজেন ইনজেকশন ১ হাজার ৯৬১ পিস, ট্যাপেন্টল টেবলেট ৪৫২ পিস এবং হিরোইন ১৩৮ গ্রাম। 

গোবিন্দগঞ্জ থানার এসআই প্রলয় বর্মা বলেন, ধ্বংসকৃত মাদকের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তাদের আভিযানের সময় উদ্ধার হওয়া এসব মাদক আদালতের কাছে জমা ছিল।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন