শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় তীব্র শীতের কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ জানুয়ারী, ২০২৪ ০৯:০৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় তীব্র শীতের কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

    তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কারণে সিদ্ধান্ত অনুযায়ী গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি  বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কারণে সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (২২ জানুয়ারি) এবং আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) গাইবান্ধার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এই কনকনে শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয়ের ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

    এদিকে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করলেও মাধ্যমিক স্কুলগুলো খোলা রয়েছে। এ ব্যাপারে জানতে জেলা শিক্ষা অফিসার মোছা. রোকসানা বেগম বলেন, মাধ্যমিক স্কুল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ জানুয়ারী, ২০২৪ ০৯:০৮ পূর্বাহ্ন