শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পলাশবাড়ীতে ৮শ’ ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৬ জানুয়ারী, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে ৮শ’ ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮শ’৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব-১৩। একইসঙ্গে আশরাফুল ইসলাম (৩০) এবং তুহিন মিয়া (২৬) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

    সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতার আশরাফুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রোমের মৃত তারা মিয়ার ছেলে এবং তুহিন মিয়া পলাশবাড়ী উপজেলার বিষ্ণপুর গ্রামের এনামুল হকের ছেলে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় মাদক বিক্রির অপেক্ষায় থাকা আশরাফুল ইসলাম ও তুহিন মিয়ার দেহ তল্লাশি করে ৮শ’৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।

    মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ জানুয়ারী, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ন