শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • 'ধানের শীষ' মানুষের আস্থার প্রতীক: গণসংযোগকালে রিতা

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১১ জানুয়ারী, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ন

    'ধানের শীষ' মানুষের আস্থার প্রতীক: গণসংযোগকালে রিতা

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরোজা খান রিতা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে প্রতিষ্ঠিত বিএনপি'র দলীয় প্রতীক 'ধানের শীষ' এদেশের গণমানুষের আস্থার  প্রতীক। ৭ জানুয়ারির ডামী নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে দেশের অন্য জায়গার মতো মানিকগঞ্জের মানুষও তা প্রমাণ করেছেন। মা বোনেরা ভোট বর্জন করেছেন।
    তিনি বলেন,  আপনারা ধানের শীষ প্রতীকের সম্মান  রক্ষা করেছেন। এজন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও  ধন্যবাদ জানিয়েছেন।

    বুধবার (১০ জানুয়ার) বিকেলে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় বিভিন্ন স্তরের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দলীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কালে তিনি একথা বলেন।

    তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার খেটে খাওয়া সাধারন মানুষ, পথচারী, দোকানদার, অটোরিক্সা যাত্রী , সাইকেল-মোটরসাইকেল আরোহীসহ মানিকগঞ্জবাসীকে  ধন্যবাদ স্বরূপ লিফলেট বিতরন করেন।
    এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ জানুয়ারী, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ন