শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধার ৫ সংসদীয় আসনে নির্বাচিত হলেন যারা

    আঃ খালেক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি

    ৯ জানুয়ারী, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ন

    গাইবান্ধার ৫ সংসদীয় আসনে নির্বাচিত হলেন যারা

    দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে তিনটি আসনের আওয়ামী লীগের নৌকা প্রার্থী এবং বাকী দু’টি আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

    রোববার (৭ জানুয়ারি) রাত ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। ঘোষিত ফলাফল অনুযায়ী যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার সাগর ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী  লাঙ্গল প্রতীক পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট।

    গাইবান্ধা-২ (সদর) আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহ্ সারোয়ার কবীর ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকার পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।

    গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মফিজুল হক সরকার পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।

    গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ ২ লাখ ১ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট।

    গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী ফারজানা রাব্বী বুবলী পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ জানুয়ারী, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ন