শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে সিআরপির ফ্রি মেডিকেল ক্যাম্প

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৫ ডিসেম্বর, ২০২৩ ০৬:৩৫ অপরাহ্ন

    মানিকগঞ্জে সিআরপির ফ্রি মেডিকেল ক্যাম্প

    প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মানিকগঞ্জে প্রতিবন্ধীতা সনাক্তকরণ ও ফ্রি মেডিকেল  ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর ২০২৩) সকাল ৯ টায় শহরের পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সিআরপির বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্ট্রোক ও প্যারালাইসিসসহ বিভিন্ন শ্রেণীর  প্রতিবন্ধী ব্যক্তিরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর আগে অসংখ্য অসহায় সাধারণ নারী পুরুষ রোগী  বিনামূল্যে চিকিৎসার সেবা পেতে রেজিস্ট্রেশন করেন। দিনভর বিশেষজ্ঞ চিকিৎসকগন প্রায় দেড় শতাধিক রোগীর প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।  ইক্যুইট্যাবল এন্ড ইনক্লুসিভ হেলথ এন্ড রিহ্যাবিলেটেশন ফর পারসন্স উইথ ডিজ্যাবিলিটি (ইআইএইচআরপিডি) প্রকল্পের আওতায় প্রতিবন্ধীতা সনাক্তকরণ ক্যাম্পের আয়োজন করে মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।

    সহযোগিতা করে পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র সিআরপি, উইমেন উইথ ডিজেবিলিটজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিওডিপিএফ) ও সিবিএম গ্লোবাল ডিজেবিলিটি ইনক্লুসন।

    এসময় উপস্থিত ছিলেন রহমতুল বারী, প্রকল্প ব্যবস্থাপক (ইআইএইচআরপিডি), মো:মাহবুবুল ইসলাম, ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক, সিআরপি-মানিকগঞ্জ, ফিরুজ আল মামুন, জেলা সমন্বয়কারী (ইআইএইচআরপিডি), এডভোকেট মুহাম্মদ মাছুদুল হক, সভাপতি, মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, মানিকগঞ্জ।

    ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা দাশড়া এলাকার ৫৭ বছর বয়সী ওমর ফারুক বলেন, এ ধরনের চিকিৎসা সেবা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত খুশি।

    পরিশেষে সিআরপি মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: মাহবুবুল ইসলাম পরবর্তী চিকিৎসার জন্য সিআরপি শাখায় যোগাযোগ করার অনুরোধ জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ ডিসেম্বর, ২০২৩ ০৬:৩৫ অপরাহ্ন