শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পলাশবাড়ীতে ব্যাটারি থেকে আগুন, যাত্রীবাহী বাস খাদে

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে ব্যাটারি থেকে আগুন, যাত্রীবাহী বাস খাদে

    গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকাগামী একটি চলন্ত বাসে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারায় চালক। সড়কের পাশে খাঁদে পড়ে যায় বাসটি। তবে তাৎক্ষণিকভাবে যাত্রীরা নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারীর ডোমার থেকে দোয়েল এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা যাচ্ছিল। পলাশবাড়ী পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

    মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। এ সময় বাসে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের ভিতর ও বাহির ছাড়াও সামনের বেশকিছু অংশ পুড়ে গেছে।

    বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাদ হোসেন জানান, বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের ফলে বাসে থাকা ৪৩ জন যাত্রী, চালক ও হেল্পার বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন