শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মেডিকেলের ভর্তি পরীক্ষা হতে পারে ১ এপ্রিল

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জানুয়ারী, ২০২২ ০২:২৪ অপরাহ্ন

     মেডিকেলের ভর্তি পরীক্ষা হতে পারে ১ এপ্রিল
    মেডিকেল শিক্ষার্থী

    দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী ১ এপ্রিল। এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এক সভায় নীতিগত এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বর্তমানে ওমিক্রনসহ সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলে পরীক্ষার দিনক্ষণে পরিবর্তন হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী একদুই সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।

    স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি সর্বমোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে সর্বমোট আসন সংখ্যা ১০হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

    স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব  বলেন, ‘প্রাথমিকভাবে আগামী ১ এপ্রিল ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’

    গত বছরের ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৮ জানুয়ারী, ২০২২ ০২:২৪ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৮ জানুয়ারী, ২০২২ ০২:২৪ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৮ জানুয়ারী, ২০২২ ০২:২৪ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৮ জানুয়ারী, ২০২২ ০২:২৪ অপরাহ্ন