শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে নিরাপদ খাদ্যের দাবিতে নাগরিক সংলাপ

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৪ ডিসেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে নিরাপদ খাদ্যের দাবিতে নাগরিক সংলাপ

    প্রাণ প্রকৃতি সুরক্ষা, বিষমুক্ত কৃষি ও  নিরাপদ খাদ্যের দাবিতে নাগরিক সমাবেশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেম প্রাঙ্গণ এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    "জীবননাশ প্রাণনাশ, কীটনাশকে সর্বনাশ" এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর, ঘিওর ও মানিকগঞ্জ সদর উপজেলার নির্দিষ্ট কমিউনিটিতে প্রাণ প্রকৃতি প্রতিবেশ সুরক্ষায় কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ব্যতিক্রমী উদ্যোগ।
    একাডেমি মিলনায়তনে নাগরিক সংলাপে কৃষি প্রতিবেশ বিদ্যা ভিত্তিক( এগ্রো ইকোলজি) প্রাণবৈচিত্র্য নির্ভর কৃষির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে নাগরিক সংলাপে উপর ইতিবাচক ধারনা তুলে ধরেন বিশিষ্টজনরা।

    সংলাপ ও মতবিনিময় সভায় কৃষি প্রতিবেশ সুরক্ষা কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্ত্বে উন্নয়নকর্মী মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক  সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী কৃষিবিদ মো মাসুদুর রহমান।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সানোয়ারুল হক।  বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি জমি সুরক্ষা কমিটির আহবায়ক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী, জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার মৌসুমি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নূর- ই আলম, অধ্যক্ষ ডক্টর মো. ফারুক হোসেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. রওশন আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো জহিরুল ইসলাম আকন্দ, অধ্যাপক সাইদুস সাকলাইন, অধ্যাপক আবুবকর সিদ্দিক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, কমরেড দুলাল বিশ্বাস, অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, মিজানুর রহমান হৃদয় প্রমুখ।

    বক্তারা বলেন, সারা বিশ্বেই এখন বিষ মুক্ত কৃষির দাবিতে আন্দোলন  সংগ্রাম জোরদার হচ্ছে। বিশ্বের তুলনায় ভেজাল খাদ্যে আমরা এগিয়ে, এটা খুবই দুঃখজনক হলেও সরকার কঠোর হস্তক্ষেপ করলে মোকাবিলা করা সম্ভব। পরিবারে আদর্শের চর্চা না হলে সর্বত্র ভেজাল মুক্ত করা মুশকিল।

    খাদ্যে সার্বভৌমত্ব এখনি দরকার এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা সময়ের দাবি। নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে।ভেজাল বিরোধী অভিযান সবখানে ছড়িয়ে দিতে হবে।  মাটির জীবন রক্ষা ও বিষমুক্ত জৈব বালাইনাশক কৃষি চর্চা বৃদ্ধি করতে হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ ডিসেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন