শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ী-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন নুরে আলম সিদ্দিকী হক

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৪ ডিসেম্বর, ২০২৩ ০৭:২৯ পূর্বাহ্ন

    রাজবাড়ী-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন নুরে আলম সিদ্দিকী হক

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাজবাড়ী-২ স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত আওয়ামী লীগের বিকল্প স্বতন্ত্র  প্রার্থী বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি সমাজসেবক জনাব নুরে আলম সিদ্দিকী হক।

    বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তার আপিল আবেদনের ওপর শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান।

    এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজবাড়ী-২ (পাংশা কালুখালী, বালিয়াকান্দি) প্রার্থীর কর্মী-সমর্থকরা।

    বিষয়টি নিশ্চিত করে জনাব নুরে আলম সিদ্দিকী হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে দলের যে কারও প্রার্থী হওয়ার বিষয়টি উন্মুক্ত করে দিয়েছেন। এ কারণে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কিন্তু আমার প্রার্থিতা বাতিলের খবরে রাজবাড়ী-২ (পাংশা কালুখালী, বালিয়াকান্দির) মানুষ হতাশ হয়ে পড়েছিল। তাদের অনুপ্রেরণায় আমি ইসিতে আপিল করলে আজ প্রার্থিতা ফিরে পেয়েছি। আমার থেকেও আমার নির্বাচনি এলাকার মানুষ বেশি আনন্দিত হয়েছে। ভোটারদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েও আসনটি নেত্রীকে উপহার দিতে পারবেন বলে জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ ডিসেম্বর, ২০২৩ ০৭:২৯ পূর্বাহ্ন