শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানিকগঞ্জে বিএনপি'র মানববন্ধন

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১১ ডিসেম্বর, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ন

    আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানিকগঞ্জে বিএনপি'র মানববন্ধন

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতার সার্বিক দিকনির্দেশনায়  আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে  মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।

    রোববার (১০ ডিসেম্বর) সকালে বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে শহরের বান্দুটিয়া এলাকায় কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করা হয়।

    এসময় অবৈধ তফসিল বাতিল ও সরকার পতনের দাবি জানিয়ে জিন্নাহ কবির বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার একের পর এক মানবাধিকার লংঘন করে চলেছে। দেশে গণতন্ত্র নেই। দ্রব্যমূল্যের আকাশচুম্বী দামে মানুষের এখন দিশেহারা। জনগণ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে একটি অপরাধের স্বর্গরাজ্য পরিণত করেছে।

    তিনি বলেন, আওয়ামী লীগের ক্যাডার ও পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর  হামলা-মামলা, জেল -জুলুম সহ নানা অত্যাচার-নিপীড়ন করা হচ্ছে। পুলিশ আন্তর্জাতিক মানবাধিকার দিবসেও বিএনপি'র  মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে। আইনের শাসন আজ ধুলন্ডিত।  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত সরকার পতনের এক দফা আন্দোলন বানচাল করার চেষ্টা করছে সরকার। দেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার।  ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল বাতিল করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।


    তিনি বলেন, আফরোজা খান রিতার নেতৃত্বে বিএনপি'র কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করা হচ্ছে। সরকার পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

    আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীতে ৭ উপজেলা, ২ পৌরসভা এবং ৬৫ ওয়ার্ডের সকল ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ ডিসেম্বর, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ন