শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে

    নিজস্ব প্রতিবেদক

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন

    নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে

    নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ১,৯৩০.০৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। প্রবাসীরা ২০২২ সালের নভেম্বরে দেশে ১,৫৯৫.১৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।

    সর্বশেষ সংযোজনের ফলে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের (অর্থবছর-২৪) প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রাপ্তির ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধি ০.২৪ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে দেশে মোট ৮,৮১৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত বছর এটি ছিল ৮,৭৯৩.৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

    কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বাসসের সাথে আলাপকালে উল্লেখ করেছেন যে সরকার অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে অর্থ প্রেরণে উৎসাহিত করতে আইনসিদ্ধ চ্যানেলকে দ্রুত ও সহজ করার ব্যবস্থা নেওয়ায় দেশে রেমিটেন্সের প্রবাহ ঊর্ধ্বমুখী প্রবণতা লকক্ষ্য করা যাচ্ছে।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর