শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১১ বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ নারী দল

    নিজস্ব প্রতিবেদক

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৯ পূর্বাহ্ন

    ১১ বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ নারী দল

    লেগ স্পিনার স্বর্ণা আকতারের বোলিং নৈপুণ্যে ১১ বছর পর টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট  দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি রোববার বাংলাদেশ নারী দল ১৩ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। ১২বারের মোকাবেলায় দ্বিতীয়বারের মত প্রোটিয়াদের হারালো বাংলাদেশ।

    সর্বশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে মিরপুরে প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর ১১ বছর ও ১০ ম্যাচ প্রোটিয়াদের হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতেই দ্বিতীয় জয়ের ইতিহাস সৃষ্টি করলো টাইগ্রেসরা।  

    বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ নারী দল। ওপেনার মুরশিদা খাতুনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ২ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

    টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫৯ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন মুরশিদা। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ৬টি চারে ২১ বলে অনবদ্য ৩৪  আরেক ওপেনার শামিমা সুলতানা ২৪ ও সোবহানা মোস্তারি ১৬ রান করেন।

    জবাবে স্বর্ণার ঘুর্ণি সামলাতে না পেরে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান পর্যন্ত যেতে সক্ষম হয়  দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন অ্যানেকে বশ।
    ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া  স্বর্ণা। ইনিংসের ১৮ ও শেষ ওভারে ২টি করে উইকেট নেন তিনি। ১৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটিই সেরা বোলিং ফিগার স্বর্ণার।

    ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দল। টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে দু’দল।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৯ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৯ পূর্বাহ্ন