শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিংগাইরে ১০ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৩০ নভেম্বর, ২০২৩ ০৭:১০ পূর্বাহ্ন

    সিংগাইরে ১০ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার

    সিংগাইরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ ১০ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের হেফাজতে থাকা লুন্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ।

    বুধবার (২৯ নভেম্বর) সকালে গ্রেফতারকৃত ডাকাত দলের ৬ সদস্যকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সুপার  মুহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার গণমাধ্যমকে জানান।

    পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত অনুমান ৩ ঘটিকায় সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নের গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের সৌদি প্রবাসী জুয়েল রানার বসতবাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এ বিষয়ে সিংগাইর থানায় মামলা রুজু হয়।  ডাকাতির ঘটনার ৩ দিনের মধ্যে এক নারীসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

    সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মিজানুর ইসলাম জানান, ডাকাতির ঘটনার ৩ দিনের মধ্যেই সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাতি মামলার সাথে সম্পৃক্ত দূধর্ষ ডাকাত এবং আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ সেলিম মিয়া ওরফে সলিম খানকে (৪৮) গ্রেফতার করা হয়। বর্ণিত ডাকাত মোঃ সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদ জন্য ২৪ নভেম্বর ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করে সিংগাইর থানা পুলিশ। বিজ্ঞ আদালতের মাধ্যমে ২দিনের পুলিশ রিমান্ড প্রাপ্ত হয়ে সেলিম মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি মামলার সাথে সম্পৃক্ত দূধর্ষ ডাকাত এবং আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মালেক (২৬), মোঃ আলেক হোসেন (২১) ও সুমা আক্তার ওরফ সুমী ও তানিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা লুন্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ নভেম্বর, ২০২৩ ০৭:১০ পূর্বাহ্ন