শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এইচএসসির ফলাফলে এবারো এগিয়ে মেয়েরা

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ নভেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

     এইচএসসির ফলাফলে এবারো এগিয়ে মেয়েরা

    চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারো এগিয়ে রয়েছে মেয়েরা। এবছর সকল শিক্ষাবোর্ডে ছাত্রদের চেয়ে ৩ দশমিক ৮১ শতাংশ ছাত্রী বেশী পাস করেছে এবং ৬ হাজার ১৩৫ জন বেশী ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

    রোববার শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এই তথ্য জানান।

    প্রকাশিত এইচএসসির ফলাফলে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ। এরমধ্যে, মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৬১ শতাংশ এবং  ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৯১ শতাংশ।

    এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন। এরমধ্যে ছাত্র ছিল ৬ লাখ ৮৯ হাজার ২৩ জন এবং ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জন। অর্থাৎ এবছর মেয়েদের চেয়ে ছেলেরা পরীক্ষায় অংশ নিয়েছিল বেশি। তবে পাসের সংখ্যা ও তুলনামূলক হারে মেয়েরাই রয়েছে এগিয়ে।
    বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর তথ্য অনুযায়ী, গত ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ছেলেদের তুলনায় মেয়েরা পরীক্ষায় এগিয়ে থাকছে। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো জিপিএ-৫ অর্জনের দিক দিয়েও মেয়েরা এগিয়ে রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৭ নভেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৭ নভেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৭ নভেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৭ নভেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন