গাইবান্ধায় আর্থিক সাক্ষরতা নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার

গাইবান্ধা প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২৩ ১০:০৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় আর্থিক সাক্ষরতা নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসারে নারীদের আর্থিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার আই.এফ.আই.সি ব্যাংক পিএলসি গাইবান্ধা শাখার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নূরুল আলম।

সেমিনারে বক্তব্য দেন ব্যাংকের এলপিএম অফিসার তাজুল ইসলাম, সিএসএম মো. কামরুজ্জামান, ব্রা  ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার সঞ্জয় সাহা, আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের  প্রধান শিক্ষক মাহমুদা সিদ্দিক রীমি প্রমুখ।

প্রাথমিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তা, স্কুল শিক্ষার্থী প্রভৃতি জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবা সংক্রান্ত বিষয়াদি সেমিনারে আলোচনা করা হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মায়েরা অংশ গ্রহণ করেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৯ নভেম্বর, ২০২৩ ১০:০৩ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৯ নভেম্বর, ২০২৩ ১০:০৩ পূর্বাহ্ন