শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে ট্রাক চাপায় যুবক নিহত

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৭ নভেম্বর, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ন

    রাজবাড়ীতে ট্রাক চাপায় যুবক নিহত

    রাজবাড়ীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মেহেদী প্রামাণিক (২০)। তার বাবার নাম আবজাল প্রামাণিক। মেহেদীর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামে। তিনি একটি বেসরকারি কোম্পানীতে (নেভি সিগারেট বিক্রয়কর্মী) চাকুরি করতেন। প্রত্যক্ষদর্শী কাত্তিক দাস ও মহসিন রেজা বলেন, মেহেদী একটি সিগারেট কোম্পানীর বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। তিনি বাইসাইকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার থেকে শহরে ফিরতে ছিলেন। শহরের পাবলিক হেলথ মোড়ে মসজিদেও বিপরীতে পাশে আসার পর তাঁর হাতের বামপাশে একটি ইজিবাইক যাচ্ছিলো। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক (যশোর ট ১১-৪১১৪) তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে তিনি পিষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলেই ওই যুবক মারা গেছেন। হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।

    রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, শহরের বড়পুল থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ নভেম্বর, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ন