শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ী জেলা ছাত্রদল

    মামলার এজাহারে সভাপতির নাম, গ্রেপ্তার হলেন আহবায়ক

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৫ নভেম্বর, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ন

    মামলার এজাহারে সভাপতির নাম, গ্রেপ্তার হলেন আহবায়ক

    গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, ভাঙচুর ও  পুলিশ হত্যা মামলায় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

    ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ সিপিসি- ৩ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার। কিন্তুু মামলার এজাহারে দেখা যায় ওই মামলায় আসামীর নাম আরিফুজ্জামান, সভাপতি, রাজবাড়ী জেলা ছাত্রদল।

    এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেন, ‘রঘুনাথপুর গ্রামের বাড়ী থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। ঢাকায় পুলিশ হত্যা মামলায় রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আরিফুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে। তবে জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা রোমানকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ নভেম্বর, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ন