শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে বিএনপি-পুলিশ ধাওয়া পাল্টাধাওয়া গ্রেপ্তার ৫

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১ নভেম্বর, ২০২৩ ০১:২৪ অপরাহ্ন

    মানিকগঞ্জে বিএনপি-পুলিশ ধাওয়া পাল্টাধাওয়া গ্রেপ্তার ৫

    টানা ৩ দিন অবরোধ কর্মসূচির প্রথম দিন মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

    মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের অদূরে সদর উপজেলার দিঘী মানরা এলাকায় সংঘটিত এই সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি করে। 

    জানাগেছ, কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচি পালনের লক্ষে সকালে মানিকগঞ্জ জেলা বিএনপি এজ্ঞকটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহাসড়কে প্রবেশের চেষ্টা করলে পুলিশি বাধা দেয়। বাধা উপেক্ষা করে মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ মিছিলের ওপর লাঠিচার্জ ও ফাঁকা ফায়ার করে। পন্ড হয়েছে যায় বিএনপি'র অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল। এ সময় বিএনপি'র পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। 

    এদিকে, অবরোধের নামে যেকোনো ধরনের নাশকতা রোধে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সরকার দলীয় নেতাকর্মীরা সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেন। নেতাকর্মীরা বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে মিছিল সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন।

    অবরোধের প্রথম দিন ঢাকা- আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও গণপরিবহন চলেছে অপেক্ষাকৃত কম। যাত্রী সাধারণ রিকশা ভ্যান প্রাইভেটকার ও মালবাহী ট্রাক যোগে গন্তব্য যেতে দেখা গেছে। তবে মালবাহী হালকা ও মাঝারি যানবাহন চলেছে। হেমায়েতপুর- সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চিত্রও ছিল একই রকম। অফিস-আদালত, দোকান-পাট, হোটেল-রেস্তোরাঁ রীতিমতো খোলা ছিল। তবে জনসমাগম ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকাংশে কম। 

    জেলা বিএনপি সূত্র জানিয়েছে, বিএনপি'র অবরোধ কর্মসূচি উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। 

    মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ সরকার জানান, ঢাকা আরিচা মহাসড়কের তরা এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

     তিনি আরো জানান, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এর দিকনির্দেশনায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

    যেকোনো ধরনের নাশকতা রোধে গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সড়ক মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর