শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে বিএনপির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে মামলা

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১ নভেম্বর, ২০২৩ ০১:১৭ অপরাহ্ন

    মানিকগঞ্জে বিএনপির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে মামলা

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরোজা খান রিতা এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ জিন্নাহ কবিরসহ ২৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

    পুলিশ জানায়, ২৯ অক্টোবর বিএনপি জামাতের সকাল সন্ধ্যা হরতাল চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় আসামিরা। একই দিন ৪টি মোটরসাইকেল ও একটি সিএনজিতেও অগ্নিসংযোগ করা হয়। 

    জেলা বিএনপি সূত্র জানিয়েছে, সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলন সংগ্রাম দমানোর অপচেষ্টা বহিঃপ্রকাশ হিসেবে এই মিথ্যা মামলা রুজু করা হয়েছে। জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, তোজাম্মেল হক রোজা ও মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ ২৩ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ২৯ অক্টোবর মানিকগঞ্জ থানায় রুজুকৃত এই মামলায় অজ্ঞাত নামা আরো ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে। জেলা বিএনপি'র সকল ইউনিটের নেতাকর্মীরা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। 

     

    মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই টুটুল উদ্দিন জানান, মামলার ৬ আসামীকে ইতোমধ্যে গ্রেফতার পূর্বক আদালতে শকুন্ত করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

    মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ সরকার বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের 

    নিরাপত্তা বিনষ্টকারীদের বিরুদ্ধে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে জেলা পুলিশ হার্ডলাইনে রয়েছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর