পিরোজপুরের স্বরূপকাঠির গুয়ারেখা ইউপি চেয়ারম্যান গাজী মিজানুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ( ২৩ অক্টোবর) গভীর রাতে পূজামন্ডপ পরিদর্শন শেষে পাটিকেলবাড়ি গ্রামের আল আমিন হাওলাদারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান একই গ্রামের জালিস মাহমুদ রানা (৩৪)ও সোহেল মোল্লা (৪৩) নামে দুইজনের নাম উল্লেখ করে এদেরকে আসামী করে সোমবার (২৩অক্টোবর) স্বরূপকাঠি থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন।
চেয়ারম্যান গাজী মিজানুর রহমানের অভিযোগের ভিত্তিতে জানা যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে রাত ১ টায় বাড়ি ফেরার পথে অন্ধকারে রাস্তার পাশে ওতপেতে থাকা ওই সন্ত্রাসীরা তার পথরোধ করে আক্রমণাত্মক ভাষায় গালাগালি করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় চেয়ারম্যানের সাথে থাকা ব্যক্তিরা জালিস মাহমুদ নামে একজনকে ধরে ফেলেন এবং চেয়ারম্যানের বাড়ির আঙ্গিনয় নিয়ে আটকে রাখেন। পরে চেয়ারম্যান থানায় ফোন দিলে পাটিকেলবাড়ি ফাঁড়ির পুলিশ গিয়ে আটককৃতকে থানায় নিয়ে যান।
চেয়ারম্যান গাজী মিজানুর রহমান এই প্রতিবেদক কে বলেন গেল নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পালিত ক্যাডারা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এ বিষয় জালিস মাহমুদের বাবা দাবী করেন নির্বাচনী বিরোধের জের ধরে চেয়ারম্যান গাজী মিজানুর রহমান হামলার নাটক সাজিয়ে জালিসকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। অভিযোগ পেয়েছেন জানিয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো, গোলাম ছরোয়ার বলেন, ওই ঘটনায় পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে । তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।