শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ২১ ঘণ্টা পর বরিশাল রুটে নৌযান চলাচল শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ অক্টোবর, ২০২৩ ১২:১৩ অপরাহ্ন

    ২১ ঘণ্টা পর বরিশাল রুটে নৌযান চলাচল শুরু

    ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করার পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন ব‌রিশা‌ল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

    এর আগে প্রবল এ ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপদ এড়াতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। সাড়ে ২১ ঘণ্টা পর নৌযান চলাচল আবার স্বাভাবিক হলো।  

    এ বিষয়ে আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজারে তাণ্ডব চালিয়ে উপকূলীয় এলাকা অতিক্রম করেছে। মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘূর্ণিঝড়টি শান্ত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১৫) এ তথ্য জানানো হয়।

    জানা গেছে, ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করার সময় ঝড়ের কবলে পড়ে কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ অক্টোবর, ২০২৩ ১২:১৩ অপরাহ্ন