শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ থেকে আন্দোলনের মহাযাত্রা: ফখরুল

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ অক্টোবর, ২০২৩ ০৮:০২ পূর্বাহ্ন

    ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ থেকে আন্দোলনের মহাযাত্রা: ফখরুল

    আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার নয়াপল্টনে আয়োজিত জনসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশের মধ্য দিয়ে  আন্দোলনের মহাযাত্রা শুরু হবে ৷ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না৷ অনেক বাধা আসবে, বিপত্তি আসবে ৷ সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে।’

    সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় বেলা দুইটায়। তবে সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা জড়ো হন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে নির্মিত অস্থায়ী মঞ্চে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি। সমাবেশে দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এসময় ওই সড়কে যানচলাচল বন্ধ ছিল।

    সরকারকে হুশিয়ার করে মির্জা ফখরুল আরও বলেন, পূজার ছুটিতেই সিদ্ধান্ত নিন, আপনারা সসম্মানে সেভ এক্সিটের সিদ্ধান্ত নেবেন নাকি জনগণ আপনাদের বিদায় করবে।




    রাজনীতি - এর আরো খবর